কার্যক্রম নি'ষি'দ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হা'ম'লা-ভা'ঙ'চু'র

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০১:০৩:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০১:০৫:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ওই বাসায় এ ঘটনা ঘটে। গণমাধ্যম ও স্থানীয় সূত্রের তথ্যমতে, ৪০ থেকে ৫০ জন বিক্ষুব্ধ জনতা নিখিলের বাসার নিচতলায় থাকা তার কার্যালয়ের কাচ ও আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিখিল আত্মগোপনে রয়েছেন।

এদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুলের উত্তর ইব্রাহিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতেও একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে গ্যারেজ ও কার্যালয় ভাঙচুর করে এবং মোটরসাইকেল ও আসবাবে আগুন দেয়। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি)

হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে ব্যস্ত থাকায় বিস্তারিত খোঁজ নেওয়া সম্ভব হয়নি। তবে ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]