স'ন্ত্রা'স'বি'রো'ধী মা'ম'লা'য় ইউপি চেয়ারম্যান গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১১:৩৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১১:৩৯:১১ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান রনিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮নভেম্বর)বিকালে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ আসাদুজ্জামান রনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহ আলমের ছেলে ও নিষিদ্ধ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামন রনি ২০২৫ সালের ১০ অক্টোবর দায়ের করা সন্ত্রাস বিরোধী একটি মামলার তালিকাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টায় অভিযান পরিচালনা করে নাগেশ্বরী উপজেলার সদর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক প্রধান জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার আসাদুজ্জামান রনিকে বিকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]