রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল বাঙ্গালহালিয়া বাজারের বটতলা এলাকায় অভিযান শেষে বাজারের দিকে ফেরার পথে কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীত পাশে বটগাছের নিচে পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাঙ্গালহালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীত পাশ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।