এসআরবি-১০ এর অ'ভি'যা'নে মাদারীপুর সদর থানা এলাকা হতে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা মূল্যের ২৫ কেজি গাঁ'জা’সহ ০২ জন আ'ট'ক।

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৬:৫৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৭:০২:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

এসআরবি-১০ এর অভিযানে মাদারীপুর সদর থানা এলাকা হতে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা মূল্যের ২৫ কেজি গাঁজা’সহ ০২ জন আটক। ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১৭ নভেম্বর, ২০২৬ তারিখ মাদারীপুর জেলার সদর থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। 

এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে মাদারীপুরে বিপুল পরিমান মাদক নিয়ে যাওয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১৭/১১/২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৭.৩৫ ঘটিকায় ঢাকার পোস্তাগোলা ব্রিজে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করতে থাকে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে ব্রিজ পার হয়ে গেলে উক্ত আভিযনিক দলটি তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অনুসরণ করে মাদারীপুর জেলার সদর থানাধীন পানিছত্র এলাকা হতে একই তারিখ রাত অনুমান ২০.০৫ ঘটিকায় ২৫ (পঁচিশ) কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ৭,৫০,০০০/- (সাতলক্ষ পঞ্চাশ হাজার টাকা), সহ দুইজনকে আটক করে। ৩। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। মোঃ লালন সরদার (৩৫), পিতা- মৃত রেকাত আলী সরদার, সাং- উত্তর ঝিকরহাটি, থানা- মাদারীপুর সদর ও ২। মোঃ শিপন বেপারী (৪০), পিতা- মোঃ সাবেদ বেপারী, সাং- দক্ষিণ পাকুল্লাহ, থানা- রাজৈর, উভয় জেলা- মাদারীপুর বলে জানা যায়। ৪। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক রাজধানীর যাত্রাবাড়ী ও মাদারীপুর জেলা’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৫। এসআরবি

দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]