উলিপু‌রে কৃষি জমির মাটি কা'টা'য় ৫০ হাজার টাকা জ'রি'মা'না

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৪:৩৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:৪০:২১ অপরাহ্ন
খালেক পানরভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার উমানন্দ ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষি জমির মাটি কাটার অভিযোগে মো. রুহানী হোসেন নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তি‌নি মিয়াজীপাড়া এলাকার মুরাদ হো‌সে‌নের ছে‌লে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, কৃষি জমির মাটি অবৈধভাবে কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত র‌য়ে‌ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।##

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]