মার্কিন রাজধানীতে ‘তাৎক্ষণিক কোনো হু'মকি নেই’: রুবিও

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০১:০৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০১:০৯:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ওয়াশিংটন ডিসিতে হামলার তাৎক্ষণিক কোনো হুমকি আছে বলে মনে করেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। মূলত ইরানের কথিত হামলার পরিকল্পনা নিয়ে সিএনএনের প্রতিবেদনের পর সৃষ্ট উদ্বেগ নাকচ করে তিনি এ কথা বলেন।

 

ওয়াশিংটনে আসন্ন কোনো হামলা নিয়ে তিনি উদ্বিগ্ন কি না জানতে চাইলে রুবিও জবাব দেন, ‘আমি উদ্বিগ্ন নই। তবে আবারও বলছি, আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ যেকোনো বিষয় নিয়ে আমরা প্রতিদিনই উদ্বিগ্ন থাকি... আমি মনে করি না যে তাৎক্ষণিক কোনো হুমকি আছে।’

 

সিএনএনের প্রতিবেদন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন কর্তৃপক্ষ নিয়মিতভাবে দেশের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করে, তবে প্রতিদিন পাওয়া বেশিরভাগ গোয়েন্দা সূত্রই বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হয় না। তিনি বলেন, ‘যারা আমাদের দেশ ও জনগণের ক্ষতি করার চেষ্টা করে, যুক্তরাষ্ট্র সবসময় তাদের ওপর নজর রাখে। আমাদের কাছে প্রতিদিনই হুমকির তথ্য আসে এবং সেগুলোর অধিকাংশই বিশ্বাসযোগ্য নয়। আমাদের সেগুলো খতিয়ে দেখতে হয়।’

 

প্রশাসন সম্ভাব্য নিরাপত্তা হুমকি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে উল্লেখ করে রুবিও যোগ করেন, ‘এটুকু বলাই যথেষ্ট যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার জন্য হুমকিস্বরূপ যেকোনো বিষয়ের ওপর আমরা সবসময় নজর রাখি।’

 

পাশাপাশি সিএনএনের প্রতিবেদনে উদ্ধৃত গোয়েন্দা সূত্রগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন রুবিও এবং তথ্য ফাঁসকারীদের সমালোচনা করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের কিছু গোয়েন্দা সূত্র মিথ্যাবাদী; অন্যরা মিথ্যাবাদী এবং অপরাধী।’

 

সুনির্দিষ্ট ওই প্রতিবেদনটি নিয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্যই করব না কারণ আমি জানি না কারা আপনাদের কাছে এসব তথ্য ফাঁস করছে। তবে তারা হয় লোকদেখানো মিথ্যাবাদী, অথবা তারা যা বলছে তা যদি অর্ধেকও সত্য হয় তবে তারা সম্ভবত অপরাধী।’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]