নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিশ্বব্যাংকের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক কর্মকর্তা ড. মোহাম্মদ ওসমান ফারুক (৮৮)। এর মধ্য দিয়ে কিশোরগঞ্জের রাজনীতি থেকে দৃশ্যত নাটকীয় প্রস্থান ঘটল ড. মোহাম্মদ ওসমান গণি পরিবারের।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। ড. ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হয়ে তৎকালীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে যুক্তরাষ্ট্রের বাসায় অবস্থান করে তার আকস্মিক পদত্যাগপত্র পাঠানোর ঘটনায় দল এবং দলের বাইরে নানা প্রশ্ন ও গুঞ্জনের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীদের কারও কারও ধারণা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে গুরুত্বপূর্ণ কোনো পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ না পেয়ে অভিমান থেকেই তিনি পদত্যাগ করেছেন। বিষয়টি জানতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ড. ওসমান ফারুকের
হোয়াটসঅ্যাপ ও রোমিং নম্বরে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে অভিমানের এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন তার ঘনিষ্ঠ স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। ড. ওসমান ফারুকের ঘনিষ্ঠ আত্মীয় ও সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মিজবাহ উদ্দিন আহমেদ টুটুল যুগান্তরকে বলেন, এসব কিছুই নয়। পদ-পদবি বা দায়িত্ব পাওয়া না-পাওয়া নিয়ে তার কোনো ক্ষোভ বা মান-অভিমান নেই, কখনো ছিলও না। প্রকৃতপক্ষে চিকিৎসক তাকে দীর্ঘ ভ্রমণ (ট্রাভেলিং) থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার বয়সটাও তো বিবেচনায় আনতে হবে। তথ্যানুসন্ধানে জানা গেছে, কিশোরগঞ্জ-৩ (সাবেক কিশোরগঞ্জ-৪) আসন থেকে ড. মোহাম্মদ ওসমান ফারুক ছাড়া বিএনপির মনোনয়নে আর কারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার নজির নেই। তিনি অতীতের সব রেকর্ড ভেঙে অষ্টম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন। পেশায় কৃষি অর্থনীতিবিদ ড. ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। ২০০১ সালের ১০ অক্টোবর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান এবং ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত এ পদে ছিলেন।