আইন-শৃঙ্খলার অ'ব'ন'তি'র আশঙ্কায় ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন স্থ'গি'ত

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১১:২৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১১:২৯:০১ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) আসন্ন নির্বাচন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থগিত করা হয়েছে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা ও একপাক্ষিক কার্যক্রমের অভিযোগে সাধারণ সমবায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়ায় নির্বাচন কমিটি শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত নেয়। উপজেলা

সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, আগামী বুধবার (১৮ নভেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ব্রাহ্মণপাড়া থানার স্মারকপত্র এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা এবং একপাক্ষিক ও বৈষম্যমূলক কার্যক্রমের কারণে সাধারণ সমবায়ীদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছিল। নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়াসহ উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটার আশঙ্কা দেখা দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিটি। এ বিষয়ে বক্তব্য জানতে ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় কর্মকর্তা কাজী শফিকুল ইসলামের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নির্বাচন কমিটির সভাপতি ও সমবায় কর্মকর্তা

মনিরুল ইসলাম বলেন, আমি একটি চিঠি স্বাক্ষর করে সমবায় কর্মকর্তার নিকট জমা দিয়েছি। তবে সমস্ত দায়-দায়িত্ব উনার ওপর। উনি যদি আমাকে নির্দেশ দেন, তবেই আমি নির্বাচন করাতে পারব। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, আমার কাছে এখনো কোনো নির্বাচন বন্ধের চিঠি আসেনি। আমি বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে জানাতে পারবো।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]