ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নদী থেকে ছয়টি অবৈধ ঘের ও দলকাটা উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ এবং অবৈধভাবে মাছ শিকারের দায়ে একজনকে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। অভিযানকালে তিতাস নদীতে অবৈধভাবে স্থাপন করা ছয়টি ঘের ও দলকাটা উচ্ছেদ করা হয়।
এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত ২৫টি রিং জাল জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ রিং জাল ও চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকারের অপরাধে একজনকে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়। পরে জব্দ করা রিং জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভূঞা, নবীনগর থানার পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিতাস নদীর মৎস্যসম্পদ রক্ষা, দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জালের ব্যবহার ও মাছ শিকারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।