ফ্যাসিস্ট আ.লীগ মানেই স'ন্ত্রা'স ও ষ'ড়'য'ন্ত্রে'র আখড়া: খন্দকার মারুফ

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৯:০৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৯:০৫:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া’। গোপালগঞ্জে আ.লীগের বর্বরোচিত হামলা, সরকারকে বেকায়দায় ফেলতে খুন ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে এক পলাতক ফ্যাসিবাদ নেতার (সাবেক মন্ত্রী) ধৃষ্টতাপূর্ণ অডিও বক্তব্য এবং লন্ডনে বিরোধী দলের চীফ হুইপ নাহিদ ইসলামের উপর ‘লীগ সন্ত্রাসীদের’ নারকীয় ঘটনায় আবারও প্রমাণিত, আ.লীগ মানেই হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এবং সকল ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের আখড়া। আ.লীগ আজ সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট আ.লীগ দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ এই ফ্যাসিবাদের দেশবিরোধী সকল অপতৎপরতা জনগণ নস্যাৎ করে দিবে। তাদের ঘৃণ্য আস্ফালন ও সন্ত্রাসী রাজনীতি এখন অচল। দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন, উৎপাদন ও সুস্থধারার রাজনীতিকে মনেপ্রাণে গ্রহণ করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দাউদকান্দি উপজেলা সদরে ‘মারুফ ভিলা’য় দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্টদের অপকর্মের প্রতিবাদ এবং ষড়যন্ত্র রুখতে কর্মপন্থা নির্ধারণের জন্য স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ বলেন, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। তা দেখে গণঅভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিবাদীরা হিংসার আগুনে জ্বলছে। সুস্থধারার রাজনীতি ও উন্নয়ন জোয়ারে ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র খড়কুটোর মতো ভেসে যাবে। যৌথ সভায় সভাপতিত্ব করেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এম.এ লতিফ ভূইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, জসিমউদ্দিন আহমেদ, ভিপি জাহাঙ্গীর আলম, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, এম আবদুস সাত্তার,কামাল হোসেন, আরিফ মাহামুদ, এনামুল হক সফর তালুকদার, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, সালাউদ্দিন ভুঁইয়া, আনোয়ার হোসেন আনন্দ, শরীফ চৌধুরী, শাহ আলম সরকার, মো. রোমান খন্দকার, আবদুল বাসেদ ও রিমন খন্দকার প্রমুখ। খন্দকার মারুফ বলেন, দেশ দ্রুত গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেইদিন খুব বেশি দূরে নয়, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ৯ মাসে দেশ ও জনগণের উন্নয়নে প্রচুরসংখ্যক কাজ করেছেন। এতে দেশের মানুষ আনন্দিত, উচ্ছ্বসিত। বিগত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, প্রতিহিংসা ও আতঙ্কের রাজনীতির বিপরীতে তারেক রহমানের সুস্থ ধারার উন্নয়নধর্মী রাজনীতিতে জনগণ শামিল হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সৌজন্য সাক্ষাৎ ড. খন্দকার মারুফ বলেন, একটি স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর এবং গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। গণঅভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিবাদী গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলতে সহিংসতার হুমকি দিচ্ছে। শান্তি ভঙ্গের কোনো প্রকার চেষ্টা করলে তা আইনীভাবে শক্তহাতে প্রতিরোধ প্রধান অতিথি ড. খন্দকার মারুফ

আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ়তা, মানবিকতা,সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের এক নিয়ামক শক্তি। সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র ও উন্নয়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো অপশক্তি দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারবে না। যৌথ সভায় দাউদকান্দি উপজেলা ও পৌর এবং ১৫টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন । ফ্যাসিস্ট আ.লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া: খন্দকার মারুফ ফ্যাসিস্ট আ.লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া: খন্দকার মারুফ

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]