নেত্রকোণায় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৬:৪৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৬:৪৭:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই (পিইটি) পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পুলিশ লাইন্স, নেত্রকোণায় প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প-এই চারটি ইভেন্টে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামীকাল সকাল ৭টার মধ্যে পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে তৃতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়োগ বোর্ডের সভাপতি ও নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং বোর্ডের সদস্য

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আশরাফুল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মেডিকেল বোর্ডের সদস্য এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]