নিজস্ব প্রতিবেদক
শীত এলেই এসির ব্যবহার অনেকটা কমে যায়। তবে এ সময়ও অনেকের এসির ইনডোর ইউনিট থেকে পানি পড়তে দেখা যায়। কখনো এসির নিচে পানি জমে, আবার কখনো দেয়াল বেয়ে পানি গড়িয়ে পড়ে। অনেকে বিষয়টিকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু এসি থেকে পানি পড়ার পেছনে থাকতে পারে ড্রেন পাইপ বন্ধ হয়ে যাওয়া, ফিল্টারে ময়লা জমা কিংবা যন্ত্রের ভেতরের কোনো ত্রুটি। সময়মতো ব্যবস্থা না নিলে দেয়াল, আসবাবপত্র এমনকি এসিরও ক্ষতি হতে পারে। শীতে এসিতে পানি জমে কেন এসি চালু থাকলে ঘরের বাতাসের আর্দ্রতা ঠান্ডা কয়েলের সংস্পর্শে এসে পানিতে পরিণত হয়। এই পানি ড্রেন প্যানের মাধ্যমে পাইপ দিয়ে বাইরে বেরিয়ে যায়।
অর্থাৎ এসি থেকে পানি তৈরি হওয়া স্বাভাবিক প্রক্রিয়া। তবে সেই পানি বাইরে না গিয়ে ইনডোর ইউনিট থেকে ঘরের ভেতরে পড়লে বুঝতে হবে কোথাও সমস্যা হচ্ছে। শীতকালে এসি কম ব্যবহার করা হলে ড্রেন পাইপে ধুলাবালি, ময়লা বা শেওলা জমে পানি চলাচলে বাধা তৈরি করতে পারে। ফলে ড্রেন প্যানে পানি জমে উপচে ঘরের ভেতরে পড়তে পারে। এছাড়া এসির এয়ার ফিল্টারে ধুলাবালি জমলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়। এতে কুলিং কয়েল অতিরিক্ত ঠান্ডা হয়ে বরফ জমতে পারে। পরে বরফ গলে পানি হয়ে ইনডোর ইউনিট থেকে পড়তে পারে। আবার এসি ঠিকভাবে স্থাপন না করা হলে কিংবা ড্রেন পাইপের ঢাল সঠিক না থাকলেও পানি বের হতে সমস্যা হয়। এসিতে পানি জমলে যা করবেন এসি বন্ধ করুন ইনডোর ইউনিট থেকে পানি পড়তে দেখলে প্রথমেই এসি বন্ধ করে দিন। পানি বৈদ্যুতিক সংযোগ বা যন্ত্রাংশের কাছে পৌঁছালে শর্টসার্কিটের ঝুঁকি তৈরি হতে পারে। নিরাপদে
সম্ভব হলে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করুন। এয়ার ফিল্টার পরিষ্কার করুন এসির ফিল্টারে ধুলাবালি জমেছে কি না দেখুন। ব্যবহারকারীর নির্দেশিকা অনুসরণ করে ফিল্টার খুলে পরিষ্কার করুন। ধোয়ার পর সম্পূর্ণ শুকিয়ে আবার লাগান। তবে এসির ভেতরের কয়েল বা বৈদ্যুতিক অংশ নিজে পরিষ্কার করার চেষ্টা করবেন