গুদামে অভিযান চালিয়ে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৬:০৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৬:০৪:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরুপপুর মোড় এলাকায় একটি চালকলের গুদাম থেকে ৭৩৪টি বস্তায় রক্ষিত ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

 

সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ।

 

জানা যায়, খাদ্য অধিদপ্তরের লোগো থাকা ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা (২২ হাজার ২০ কেজি) চাল শরিফপুর মোড়ের দক্ষিণ পাশের চাল কলের একটি গুদাম ঘরে মজুদ করে রেখেছিলেন চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলন। অভিযানের সময় চালের মালিক মিলনের নামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে নিয়মিত মামলার নির্দেশ দেন সেই সাথে চালগুলো জব্দ করেন। 

 

বিষিয়টি নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, বিপুল পরিমাণ চাল হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বাদী হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।











 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]