প্রতিদিন ২-৩ কাপ কফি পানে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৬:০৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৬:০৭:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিদিন দুই থেকে তিন কাপ ক্যাফেইনযুক্ত কফি পান করলে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের ঝুঁকি কমতে পারে। পাশাপাশি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের স্মৃতিশক্তি ও চিন্তাভাবনার সক্ষমতা কমে যাওয়ার প্রবণতাও ধীর হতে পারে। ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের ওপর দীর্ঘমেয়াদি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিষয়ক সাময়িকী জেএএমএতে (জামা) প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন ম্যাস

জেনারেল ব্রিগহাম, হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ এবং এমআইটি ও হার্ভার্ডের ব্রড ইনস্টিটিউটের গবেষকেরা। এতে যুক্তরাষ্ট্রের নার্সেস হেলথ স্টাডি এবং হেলথ প্রফেশনালস ফলো-আপ স্টাডির তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণায় মোট ১ লাখ ৩১ হাজার ৮২১ জন অংশগ্রহণকারীর তথ্য পর্যালোচনা করা হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৩৩ জন পরবর্তী সময়ে ডিমেনশিয়ায় আক্রান্ত হন। গবেষকেরা অংশগ্রহণকারীদের খাদ্যাভ্যাস, কফি ও চা পানের পরিমাণ, স্মৃতিশক্তির পরিবর্তন এবং ডিমেনশিয়ার ঝুঁকি পর্যবেক্ষণ করেন। কোনো কোনো অংশগ্রহণকারীকে ৪৩ বছর পর্যন্ত অনুসরণ করা হয়। ফলাফলে দেখা গেছে, যারা সবচেয়ে বেশি

ক্যাফেইনযুক্ত কফি পান করেছেন, তাদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক কম কফি পানকারী বা কফি পান করেন না এমন ব্যক্তিদের চেয়ে ১৮ শতাংশ কম। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই একই ধরনের ফল পাওয়া গেছে। এ ছাড়া নিয়মিত ক্যাফেইনযুক্ত কফি পানকারীদের মধ্যে নিজের স্মৃতিশক্তি কমে যাওয়ার অভিযোগও তুলনামূলক কম ছিল। এ ধরনের অভিযোগ কফি পানকারীদের মধ্যে ৭ দশমিক ৮ শতাংশ এবং কম কফি পানকারী বা কফি পান না করা ব্যক্তিদের মধ্যে ৯ দশমিক ৫ শতাংশ পাওয়া গেছে। কিছু পরীক্ষায় কফি পানকারীরা সামগ্রিক বুদ্ধিবৃত্তিক সক্ষমতার ক্ষেত্রেও ভালো ফল করেছেন। শীতে শিশু ও পরিবারের সদস্যদের সর্দি-জ্বর থেকে সুরক্ষায়

পাঁচ করণীয় শীতে শিশু ও পরিবারের সদস্যদের সর্দি-জ্বর থেকে সুরক্ষায় পাঁচ করণীয় ক্যাফেইনযুক্ত কফিতেই বেশি উপকার গবেষণায় দেখা গেছে, প্রতিদিন দুই থেকে তিন কাপ ক্যাফেইনযুক্ত কফি অথবা এক থেকে দুই কাপ চা পানকারীদের মধ্যে মস্তিষ্কের সুরক্ষাসংক্রান্ত ইতিবাচক প্রভাব বেশি লক্ষ করা গেছে। তবে ক্যাফেইনমুক্ত কফি পানকারীদের ক্ষেত্রে একই ধরনের ফল পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে, কফি ও চায়ের ক্যাফেইনই মস্তিষ্কের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও বিষয়টি নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন। গবেষণার জ্যেষ্ঠ লেখক ও হার্ভার্ড মেডিকেল স্কুলের সহকারী অধ্যাপক ড্যানিয়েল ওয়াং বলেন, ডিমেনশিয়া প্রতিরোধে সম্ভাব্য খাদ্যাভ্যাস খুঁজতে গিয়ে কফির মতো বহুল ব্যবহৃত পানীয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিনের গবেষণার তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে ধারণা পাওয়া সম্ভব

হয়েছেতবে তিনি সতর্ক করে বলেন, গবেষণায় পাওয়া উপকারের মাত্রা তুলনামূলক কম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখতে আরও অনেক বিষয় গুরুত্বপূর্ণ। ক্যাফেইনযুক্ত কফি কিংবা চা পান সেই প্রচেষ্টার একটি অংশ হতে পারে। গবেষণার প্রধান লেখক ইউ ঝাং জানান, যাদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার জিনগত ঝুঁকি বেশি এবং যাদের কম—উভয় দলের ক্ষেত্রেই কফি বা ক্যাফেইন গ্রহণের সঙ্গে একই ধরনের ইতিবাচক সম্পর্ক পাওয়া গেছে।

গবেষকদের মতে, ডিমেনশিয়ার চিকিৎসার সুযোগ এখনো সীমিত। তাই রোগের লক্ষণ প্রকাশের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ। তবে এ গবেষণায় কফি পানের সঙ্গে ডিমেনশিয়ার ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেলেও কফি পান সরাসরি ডিমেনশিয়া প্রতিরোধ করে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]