বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হ'ত্যা'কা'ণ্ড ঘটিয়েছে: রিজভী

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:৪৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:৪৫:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ১৯৭১ সালে অর্জিত অরক্ষিত স্বাধীনতা ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মাধ্যমে সুরক্ষিত হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভিন্নমত দমনের পাশাপাশি মানুষের

বাক্‌স্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা ফিরে আসে। সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম এবং

রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু। রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমির মীমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন আলী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]