রাজধানীর যাত্রাবাড়ী হতে ০৫ কেজি গাঁ'জা’'স'হ ০১ মা'দ'ক ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৩:০৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৩:১০:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী হতে ০৫ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০ ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১৬ নভেম্বর, ২০২৬ তারিখ ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। ২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১৬/১১/২০২৬ তারিখ রাত আনুমানিক ২১.৫০ ঘটিকায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন চট্টগ্রাম থেকে ঢাকাগামী

মহাসড়কের মাতুয়াইল এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৫(পাঁচ) কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ১,৫০,০০০/- (একলক্ষ পঞ্চাশ হাজার টাকা), সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম নাজমুল হোসেন নূর (২৫), পিতা- মৃত কামাল উদ্দিন, সাং- আটঘড়িয়া, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা বলে জানা যায়। ৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]