এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামে বোয়ালখালী শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শান্তি বাজার এলাকায় দোকান বন্ধ করে সারাদিনের লেনদেনের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন বিকাশ এজেন্ট মো. আসিফ। পথে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা দুই যুবক তার পথ আটকে দাঁড়ান। এরপর ছুরি ঠেকিয়ে পকেটে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেন তারা। বাধা দিতে গেলে তাকে মারধর করে মোটরসাইকেলে পালিয়ে যান ওই দুজন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার আসিফের
খরণদ্বীপ স্কুল এলাকায় বিকাশ এজেন্টের দোকান রয়েছে। তিনি উপজেলার ৬ নং পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোবহান চৌধুরীর বাড়ির মোহাম্মদ আশরাফের ছেলে। আসিফ জানান, রাতে দোকান বন্ধ করে শ্রীপুর বুড়া মসজিদ থেকে কোনো গাড়ি না পেয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। শান্তি বাজার পার হওয়ার পথে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবক তাঁর পথরোধ করেন। এ সময় তাঁরা ছুরি ঠেকিয়ে পকেটে থাকা টাকা কেড়ে নেন। বাধা দিলে তাঁকে মারধর করে মোটরসাইকেলে পালিয়ে যান। ছিনতাইকারীদের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল। তিনি আর ও জানান, ৪/৫ মাস আগে নতুন দোকান খুলে বিকাশের ব্যবসা শুরু করেন। ছিনতাই হওয়া ২ লাখ টাকা ছিল সারাদিনের লেনদেনের অর্থ। ছিনতাইকারীরা পুরো টাকাই নিয়ে গেছে। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, বিষয়টি জানার সাথে সাথে থানা-পুলিশকে অবহিত করেছেন তিনি। বখাটে ও মাদকসেবী যুবকেরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তাঁর ধারণা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।