শেরপুর সী'মা'ন্তে বিজিবির অ'ভি'যা'ন, মানব পা'চা'রে'র অ'ভি'যো'গে আ'ট'ক ১ জন

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১১:৫৫:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১১:৫৮:২০ পূর্বাহ্ন
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানব পাচার বিরোধী অভিযানে মোঃ সেলিম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি । এ সময় মানব পাচারের অভিযোগে সেলিম মিয়াকে আটক করে। সেলিম শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের মোঃ ওয়াদুদ মিয়ার পুত্র। আটকের পর তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেলিমের সঙ্গে মানব পাচার চক্রের সংশ্লিষ্টতার বিষয়ে মোঃ স্বপন ও মোঃ সুমন নামে আরও দুই ব্যক্তির তথ্য পাওয়া গেছে।

স্বপন শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও এবং সুমন বৈষ্ঠমপাড়া গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার অধিকতর তদন্ত ও জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]