‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধুকেও: বিজেপি নেতা

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১১:৪৪:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১১:৪৪:২২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নিজ পরিবারের সদস্যদের বাইরে কাউকে ‘ভাবি’ বা ‘বৌদি’ বলে সম্বোধন করা যাবে না এবং সমাজকে সুস্থ রাখতে বাড়িতে বন্ধুদেরও আমন্ত্রণ জানানো বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা।

 

রোববার (১৫ নভেম্বর) মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় এক মঞ্চ থেকে বক্তব্য দেওয়ার সময় দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ শিকদার এই ‘বৌদি-ভাবি সংস্কৃতি’-র বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি পরামর্শ দেন, বয়সে বড় নারীদের ‘দিদি’ এবং ছোটদের ‘বোন’ বলে ডাকতে হবে।

 

জনসভার মঞ্চ থেকে ওই নেতা ঘোষণা করেন, ‘এই ‘বৌদি-ভাবি সংস্কৃতি’ সমাজে প্রচুর নোংরামি নিয়ে আসে।’

 

পারিবারিক বন্ধন ও সামাজিক রীতিনীতি রক্ষার পক্ষে কথা বলতে গিয়ে তিনি আরও প্রস্তাব করেন, বাড়িতে ‘বন্ধুদের ডেকে আনার’ প্রথাও বন্ধ করতে হবে। তার যুক্তি হলো, সমাজকে সুস্থ রাখতে এবং সামাজিক অবক্ষয় এড়াতে বাড়িতে বন্ধুদের আমন্ত্রণ জানানো থেকে বিরত থাকা প্রয়োজন।









 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]