নিজস্ব প্রতিবেদক
খুলনার রূপসায় মাদকরের আস্তানায় এসআরবি-৬ এর হানা ১। মাদকের অপব্যবহার ও অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে সরকার ঘোষিত “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে এসআরবি-৬ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এসআরবি-৬, সদর কোম্পানি বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায়, ১৬ নভেম্বর ২০২৬ তারিখ ২০:০৫ ঘটিকায় এসআরবি-৬, সদর কোম্পানির একটি টহল দল খুলনা জেলার রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রাম সংলগ্ন এলাকায় *এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হুসাইন রাজুর* নেতৃত্বে যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘন করে গাঁজা সেবনের অপরাধে দুইজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন— *১। মোঃ হোসাইন শেখ, পিতা: মোঃ ওহিদ শেখ, সাং: ছোট খাজুরা, থানা: ফকিরহাট, জেলা: বাগেরহাট।* *২। তামিম শেখ, পিতা: মোঃ নজরুল শেখ, সাং: ছোট খাজুরা, থানা: ফকিরহাট, জেলা: বাগেরহাট।*
পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে দুইজনকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে এসআরবি-৬, সদর কোম্পানির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।