সিলেটে পরিবহণ ধর্মঘট শুরুর আগেই স্থগিত

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০২:১৫:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০২:১৬:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরুর আগের রাতেই তা স্থগিত করেছেন শ্রমিক নেতারা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরুর কথা ছিল। রোববার (১৫ নভেম্বর) রাত ১০টায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সোমবার সকাল থেকেই সিলেটে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। সিলেট জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন জানান, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তিনি পরিবহণ চলাচল স্বাভাবিক রাখতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সিটিএসবি) মো.
আফজাল হোসেন।

বৈঠকে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী এবং পরিবহণ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ। দাবিগুলোর মধ্যে ছিল—শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বিভিন্ন যানবাহনের পার্কিংয়ের ব্যবস্থা এবং নগরীতে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করা। গত ১২ নভেম্বর সমন্বয় পরিষদের জরুরি সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ধর্মঘটের বিষয়ে পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]