মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর আগমন নিয়ে যা বলল ইরান

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১২:৪৬:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১২:৪৭:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনা থমকে যাওয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ পাঠিয়েছে ওয়াশিংটন। এ বিষয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করেছে ইরান। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্টের আগমনকে নতুন করে যুদ্ধ শুরুর মার্কিন অভিপ্রায়ের প্রমাণ হিসেবে দেখছে ইরান। সোমবার (১৬ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার

প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা? মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা? তেহরানের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে এটিই স্পষ্ট হয়েছে যে, ওয়াশিংটন শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা নিয়েই আন্তরিক নয়। আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল তেহরান থেকে জানান, ইরানিরা এখন আর যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করছে না।

তেহরানের অভিযোগ, নতুন করে আরেকটি যুদ্ধ শুরু করার মতো পর্যাপ্ত সামরিক শক্তি সঞ্চয় এবং সেনা সমাবেশ বাড়ানোর জন্যই যুক্তরাষ্ট্র মূলত সময় নিচ্ছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিজেদের পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াতে অত্যাধুনিক সব অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]