খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১১:৫১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১১:৫২:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ত্রৈমাসিক ভিত্তিক তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, যা ওই সময়ে ব্যাংকিং খাতে বিতরণকৃত মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত ৫ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বাড়ছে। এটি দেশের অর্থনীতিতে এক বড়

উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) রাজনৈতিক বিবেচনায় নিয়োগের অভিযোগ নাকচ অর্থমন্ত্রীর: বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দেওয়ার যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ-সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জানতে চেয়েছেন, কী যোগ্যতার ভিত্তিতে একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের এমডি নিয়োগ দেওয়া হয়েছে।

জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই ব্যাংকগুলোর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এক কোম্পানির কাছে আটকে আছে ৩ হাজার কোটি টাকার বিমা দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর: দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি একাই তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় বিমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ধরে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ-সদস্য মোসা. নাজমুন নাহার। জবাবে অর্থমন্ত্রী বলেছেন, বিমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]