দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃ'শং'স'ভা'বে হ'ত্যা মা'ম'লা'য় আরমান বাহিনীর সক্রিয় সদস্য হোসেন ঢালীকে সিরাজগঞ্জ থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-৬ ও ১২ এর যৌথ আ'ভি'যা'নি'ক দল

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১০:৫৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১০:৫৬:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য হোসেন ঢালীকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও ১২ এর যৌথ আভিযানিক দল ১। এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ, ১৮:৩০ ঘটিকার সময় এসআরবি-৬ ও এসআরবি-১২ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন বাঁখুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতপুর থানার চাঞ্চল্যকর ইজিবাইক চালক রনি হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি *১। হোসেন ঢালী (৫০), পিতা- তরিকুল ঢালী, সাং: তেলিগাতী, থানা: আড়ংঘাটা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।* ৩। মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, ভিকটিম মনিরুল ইসলাম রনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। গত ২৩/০৮/২০২৬ ইং তারিখ ভিকটিম রনি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসলে তার পরিবারের লোকজন লোক মারফত জানতে পারেন, দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা খুটির ব্রিজের পাশের পাকা রাস্তার উপর হতে অজ্ঞাতনামা কে বা কারা তাকে অস্ত্রের মুখে জোরপূর্বক ধরে নিয়ে গেছে। পরবর্তীতে ২৬/০৮/২০২৬ ইং তারিখ দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা কার্তিককূলস্থ বিলের মধ্য হতে ভিকটিমের ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন দৌলতপুর থানা পুলিশ।

উক্ত ঘটনায় ভিকটিমের মা নাছিমা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৪। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]