গোপালগঞ্জে গণপি'টু'নিতে একজনের মৃ'ত্যু

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৬:৩১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৬:৩১:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে চুরির অভিযোগে বাবুল বিশ্বাস নামে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে।

 

সোমবার (১৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি কাশিয়ানী উপজেলায়।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে গ্রামের স্বপন বিশ্বাসের ঘরে সিঁধকেটে ভিতরে চুরি করতে ঢোকে বাবুল। টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে স্থানায়ীরা এগিয়ে আসে। এসময় বাবুল পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে, তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় গ্রাম পুলিশ গৌতম বলেন, চুরি করতে গেলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তবে কে বা কারা মেরেছে বলতে পারব না।

 

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 









 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]