সাফে বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা শ্রীলঙ্কা কোচকে শাস্তি

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৬:০৭:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৬:০৭:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি রেফারিং ও সাফ নিয়ে বিরুপ মন্তব্য করেছিলেন। বিষয়টি সাফের ডিসিপ্লিনারি কমিটির টেবিলে উঠেছিল। সাফ শৃঙ্খলা ভঙ্গের জন্য শ্রীলঙ্কার কোচকে ৫০০ মার্কিন ডলার জরিমানা ও সতর্ক করেছে। সাফ ডিসিপ্লিনারি কমিটির অনলাইন সভায় লঙ্কান কোচের শাস্তির সিদ্ধান্ত হয়। 

 

শ্রীলঙ্কার কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি ভুটানের বিপক্ষে ড্র করার পর সাফে স্বাগতিক দেশের সবসময় সুবিধা পাওয়ার অভিযোগ তোলেন। পাশাপাশি সাফ বাণিজ্যিক স্বার্থে ভারত-বাংলাদেশ ফাইনাল চায়, তাহলে অন্য দেশ খেলার দরকার নাই- এমন মন্তব্যের প্রেক্ষিতে সাফ তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। 

 

শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ৪ গোলে হারে। সেই হারের পর ম্যাচের চেয়ে সাফের চিঠি নিয়ে সব বক্তব্য দেন কোচ মুতাইরি। সংবাদ সম্মেলনের শেষে সাফ আরব অঞ্চলের কোচদের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তিনি সাফে আর আসবেন না এমনও মন্তব্য করেন। 

 

১১ নভেম্বর রাতে শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এরপর শ্রীলঙ্কা দল বাংলাদেশও ত্যাগ করে। টুর্নামেন্টের কোড অফ কন্ডাক্ট ভঙ্গের জন্য আর্থিক জরিমানা ও সতর্ক বার্তা পেয়েছেন। এক মাসের মধ্যে জরিমানা অর্থ কোচকে সাফে দিতে হবে। কোচ না দিলে শ্রীলঙ্কা ফেডারেশনের ওপর দায় বর্তাবে। ফেডারেশনও পরিশোধ না করলে সাফ টুর্নামেন্টের ব্যয়ের সঙ্গে সমন্বয় করবে। ফিফা ও এএফসি ডিসিপ্লিনারির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেও সাফ অবশ্য এখনও করেনি। 










 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]