ব্যালট বাক্সের স্বচ্ছ ভোটে কালকিনি মডেল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত সভাপতি শামীম ও সাধারণ সম্পাদক হাকিম

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৪:৪২:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৪:৪৫:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন এবং কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস। ভোট গণনা শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দৈনিক আমার দেশ পত্রিকার খন্দকার শামীম হোসাইন সভাপতি এবং দৈনিক আগামীর সময় পত্রিকার আশরাফুর রহমান হাকিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কালকিনিতে এই প্রথম কোন সাংবাদিক সংগঠন ব্যালট বক্সের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফলাফল সবার নিকট বিশেষ প্রশংসিত ও সাদরে গৃহীত হয়েছে। এ সময় জেলা উপজেলার সিনিয়র সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]