পশ্চিমবঙ্গে পুলিশের ‘এনকাউন্টারে’ মুসলিম যুবক নি'হ'ত

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৩:০৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৩:০৪:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গে এক কনস্টেবলকে গুলির অভিযোগে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক মুসলিম যুবক। রোববার (১৫ নভেম্বর) পুলিশের গুলিতে রতন শেখ নামের ঐ অভিযুক্ত নিহত হন। গত মে মাসে রাজ্যটিতে বিজেপি ক্ষমতায় আসার পর এটি এই ধরনের পঞ্চম ‘এনকাউন্টার’ মৃত্যুর ঘটনা।

 

পুলিশ জানিয়েছে, শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসের পিছু এড়াতে তার বাঁ হাঁটুতে গুলি করেছিলেন রতন শেখ। ঘটনার পর তিনি বর্ধমানে পালিয়ে গিয়েছিলেন এবং রোববার নানুরের একটি নির্জন ইটভাটায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে তিনি নিহত হন।

 

এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, ‘তিনি (শেখ) একজন কুখ্যাত অপরাধী ছিলেন এবং তার বিরুদ্ধে ৩৬টি মামলা বিচারাধীন ছিল। কেউ যদি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, তবে পুলিশ কী তাদের ওপর ফুলের পাপড়ি ছিটাবে, না বাতাসা খাওয়াবে। এই অপরাধীদের মোকাবিলা করার জন্য পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সব গুন্ডাদের বাংলাদেশে পালিয়ে যাওয়া উচিত, যেখানে জামায়াতিরা (মৌলবাদী) রয়েছে। তারা এখানে থাকলে যা প্রয়োজন আমরা তাই করব।’









 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]