মোঃআইয়ুব চৌধুরী,,
রাঙামাটির রাজস্থলী উপজেলার আমছড়া পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য তিমোথী খিয়াং। সোমবার (১৬ নভেম্বর) সকালে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। এ সময়
উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সহ-সভাপতি আবুল হাসেম, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আজিজুর রহমান রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোববার (১৫ নভেম্বর) উপজেলা সদরের আমছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাড়াবাসায় বসবাসরত ১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়