খুলনার বি কেম্পানীর প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ স'ন্ত্রা'সী, চাঁ'দা'বা'জ ও মা'দ'ক সম্রাট আজম এসআরবি-৬ ও ১ এর যৌথ অ'ভি'যা'নে গাজীপুর থেকে গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:২৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০২:২৮:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

খুলনার বি কেম্পানীর প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক সম্রাট আজম এসআরবি-৬ ও ১ এর যৌথ অভিযানে গাজীপুর থেকে গ্রেফতার ১। এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায়

আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ ডিসেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ২২:৩০ ঘটিকার সময় এসআরবি-৬ ও এসআরবি-১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার সদর থানাধীন শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার বি কেম্পানীর প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক সম্রাট *আজম শেখ (৩২), পিতা: শেখ কামাল, সাং: আঞ্জুমান, থানা: দৌলতপুর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।* ৩। গ্রেফতারকৃত আসামি আজমের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, কেএমপি'র দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ০৬টি মাদক, ০৪টি হত্যা চেষ্টা, ০২টি চাঁদাবাজি ও ০১টি চুরিসহ মোট ১৩টি মামলার তথ্য রয়েছে। ৪। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]