কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পি'টি'য়ে হ'ত্যা, অ'ভি'যু'ক্ত স্বামীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:১০:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:১২:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এসআরবি ১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। ২। কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোঃ আলমগীর হোসেন (২৬) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। গতরাতে কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর উলিপুর থানাধীন নামানির চর (ফকির মোহাম্মদ) এর মৃত নালু মিয়ার ছেলে এবং ভুক্তভোগী নারীর স্বামী। 

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী নাসরিন জাহানের সাথে প্রধান অভিযুক্ত আলমগীরের তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলমগীরের পরিবার ৭০,০০০/- টাকা যৌতুকের জন্য ভুক্তভোগীর পরিবারকে চাপ দিয়ে আসছিল। নাসরিনের পিতা এর আগে ২৫,০০০/- টাকা যৌতুক দিলেও বাকি ৪৫,০০০/- টাকার জন্য নাসরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। গত ২৮ অক্টোবর যৌতুকের টাকা কবে দিবে জানতে চেয়ে ভুক্তভোগী তার পিতাকে ফোন দিলে বাদী নুর ইসলাম ধান কেটে টাকা দিবে বলে তার মেয়েকে জানায়। গত ২৯ অক্টোবর সকাল ০৬.৪০ ঘটিকার সময় নুর ইসলাম সংবাদ পান যে, তার মেয়ে মারা গেছে। সংবাদ পেয়ে ভুক্তভোগীর পরিবার ঘটনাস্থল উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকার অভিযুক্ত আলমগীরের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা ভুক্তভোগীর দেহ, পিঠ, গলা ও হাতে মারপিটের আঘাতের চিহ্ন দেখতে পান। এই ঘটনায় একই তারিখ ভুক্তভোগীর পিতা নুর ইসলাম বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩১)। ৪। মামলা দায়েরের পরে আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-১, এসআরবি-১৪, জামালপুর ক্যাম্পের

একটি যৌথ আভিযানিক দল ১৫ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ১২.১৫ ঘটিকায় কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন নতুন বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার হত্যা মামলার প্রধান আসামি মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ০১ নভেম্বর এই মামলার আরেক আসামি মোঃ দুলালকে গ্রেফতার করেছিল এসআরবি-১৩। ৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]