কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
বাবা-মা কেউই বেঁচে নেই। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের মধ্যে কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল তাঁকে। সেই শিকল পরা অবস্থাতেই শেষ পর্যন্ত শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হলো ওসমান গনি (৩০) নামে এক যুবকের নিথর দেহ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ-সংলগ্ন বাশাইর ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার পর প্রায় এক দিন ধরে নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। নিহত ওসমান গনি বাশাইর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ১৫ দিন আগে তাঁর ফুফা বাবুল হোসেন কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে তাঁকে বেঁধে রাখেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি দখল ও আত্মসাতের চেষ্টাকে কেন্দ্র করে তাঁকে নির্যাতন করা হতো বলেও অভিযোগ তাঁদের। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (১৪ নভেম্বর) দুপুরের পর বাবুল হোসেনের মনোনীত এক ব্যক্তি লাঠি নিয়ে ওসমানকে তাড়া করেন।
এ সময় প্রাণভয়ে তিনি শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে উদ্ধারের উদ্যোগ না নেওয়ার অভিযোগও উঠেছে। তবে বাবুল হোসেনের দাবি, ওসমান মানসিকভাবে অসুস্থ ছিলেন। আশপাশের লোকজনকে বিরক্ত করায় তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তিনি পালিয়ে যেতেন। তাঁর মানসিক অসুস্থতার বিষয়ে হাসপাতালের কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ অনুপ কুমার সিংহ বলেন, শনিবার বিকেলে উদ্ধার অভিযান শুরু করা হলেও তাঁকে পাওয়া যায়নি। রোববার সকালে পুনরায় অভিযান চালিয়ে দুপুরে বাশাইর ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার এসআই শামীম শেখ বলেন, মরদেহ উদ্ধারের সময় ওসমানের কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা ছিল। তাঁর ফুফার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ইকবাল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।