দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে বসানো হলো দুটি রিং

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৮:৪৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৮:৪৩:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা সম্পন্ন হয়।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, এর আগে শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে রোববার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি বা ডায়ালেশন করে চিকিৎসা করা হয়েছে। 

 

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।

 

তথ্য ও জনসংযোগ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

 








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]