নিজস্ব প্রতিবেদক
‘সরকার কি জিয়াউল আহসানকে নিয়ন্ত্রণ করতে পারছে না’ প্রশ্ন তুলে জাতীয় সংসদে আইনমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এমপি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ তুলেন।
গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে হাজির করার ঘটনায় জাতীয় সংসদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পয়েন্ট অব অর্ডারে ইলিয়াস আলীর স্ত্রীর বক্তব্য
রোববার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য রাখেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জিয়াউল হাসান (জিয়াউল আহসান) বর্তমানে কারাগারে আছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলমান রয়েছে। গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিতে তার অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল তিনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন, আর সাথে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হচ্ছিল তারা তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন।’
ভুক্তভোগী পরিবারগুলোর উদ্বেগ ও আতঙ্ক
আদালতে নেয়ার সময় জিয়াউল আহসানের হাতকড়া না পরার বিষয়টি তুলে ধরে তিনি ভুক্তভোগী পরিবারগুলোর মানসিক অবস্থার কথা সংসদে জানান।
তিনি আরো বলেন, ‘এ ধরনের একজন অভিযুক্ত ব্যক্তি হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোয় তাকে হাতকড়া বা ডান্ডাবেড়ি ছাড়াই নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় তারা মর্মাহত হয়েছেন এবং তার মতো ভুক্তভোগী বহু পরিবার চরমভাবে উদ্বিগ্ন ও আতঙ্কিত।’
আইনমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীর জবাবদিহিতা চান।
সংসদে বক্তব্যের শেষে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সরকার কি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি তার প্রতি কোনো বিশেষ মানবিকতা দেখানো হচ্ছে?’ ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি এমন আচরণের বিষয়ে তিনি আইনমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।