এমদাদ উল বারীর নিয়োগ বা'তিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৮:২৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৮:২৩:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।

 

একটি প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর বিটিআরসির চেয়ারম্যান পদে এমদাদ উল বারীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

অপর প্রজ্ঞাপনে বলা হয়, ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হলো। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।

 

সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী ওয়াহিদ-উজ-জামানকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। নিয়োগের শর্তে তাঁর অবসরোত্তর ছুটিসহ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করার কথা বলা হয়। এ ছাড়া তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করবেন।

 








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]