নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার মাঠে জোহানেসবার্গ টেস্টে জুটির রেকর্ড গড়েছেন তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস। ১২১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে গর্ত থেকে টেনে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন এই দুই মিডলঅর্ডার ব্যাটসম্যান। তাদের কল্যাণে ধস কাটিয়ে ভালো পজিশনে বাংলাদেশ। ষষ্ঠ উইকেট জুটিতে ইতোমধ্যে ১১১ রানের পার্টনারশিপ গড়েছেন তারা। দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্টে এটাই বাংলাদেশ দলের যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। এর আগে এই ইনিংসেই ৯৯ রানের পার্টনারশিপ গড়ে ২৪ বছর আগে হান্নান সরকার ও হাবিবুল বাশারের করা ৮৪ রানের রেকর্ড ভাঙেন তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম। রোববার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট
করতে নেমে কাগিসো রাবাদার গতির মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ৯৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এটাই সবচেয়ে বড় রানের জুটি। একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১২১ রান। এরপর শূন্য রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। তানজিদ ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিনি ব্যাটিংয়ে নেমেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ের মাধ্যমে ১২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সবগুলো উইকেট একাই শিকার করেন কাগিসো রাবাদা। বাংলাদেশ ক্রিকেট লিটন দাস তাওহিদ