বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৭:০৬:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৭:০৬:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপ থেকে স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ধস নেমেছে টিকিটের দামে। যেই টিকিটের দাম ছিল ১ হাজার টাকা, সেটিই এখন পাওয়া যাচ্ছে ২০০ টাকায়। সেটাই আবার ফাইনাল ম্যাচের টিকিট। 

 

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচ দেখতে এখন গ্যালারির টিকিট মিলছে মাত্র ২০০ টাকায়।

 

রোববার (১৫ নভেম্বর) টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে ফাইনালের গ্যালারি টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে। অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে কমানোর পরও টিকিটের দাম ছিল ৮০০ টাকা।

 

শনিবার (১৪ নভেম্বর) সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় বাংলাদেশ। জামাল-হামজাদের বিদায়ের পর ফাইনালের টিকিটের দাম কমেছে চার গুণ। তবু ফাইনালে দর্শক কতটা হবে, সে শঙ্কা থাকছেই।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]