আরব আমিরাতে সড়ক দু'র্ঘট'নায় নি'হ'ত ১৪ জনের পরিচয় শনাক্ত, আ'হত ৩০

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৬:৫৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৬:৫৮:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ১০ জন আমিরাতের নাগরিক এবং চারজন ভারতীয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

 

শনিবার (১৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে ফুজাইরাহর শেখ খলিফা সড়কে পরপর দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি গাড়ি ও ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় আহত ৩০ জনের মধ্যে আটজন আমিরাতের নাগরিক, সাতজন ভারতীয়, ছয়জন ওমানি, তিনজন মিসরীয়, দুজন জর্ডানের, দুজন পাকিস্তানি এবং দুজন ব্রাজিলের নাগরিক।

 

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল পাবলিক প্রসিকিউশন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন, কারিগরি পরীক্ষা এবং পরীক্ষাগারে বিভিন্ন নমুনা বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও আইনগত দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও উদ্ধারকারী দল। তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং দুর্ঘটনাকবলিত এলাকা নিরাপদ করেন।

 

এ ঘটনার পর গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে নির্ধারিত গতিসীমা অনুসরণ, যানবাহনের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং যান চলাচল ধীর হয়ে এলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]