নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে পাওনা টাকার বিরোধে হত্যা, প্রধান আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি ১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। ২। দিনাজপুরে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে ইসলাম উদ্দিন নামের একজনকে হত্যার ঘটনায় প্রধান আসামি মোঃ মিজানুর রহমান (৪০) কে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর দিনাজপুর সদর থানধীন তরিমপুর এলাকার ফারাজ উদ্দিনের ছেলে। ৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী মোঃ ইসলাম উদ্দিনের ছেলে নাজমুল অভিযুক্ত মিজানের অটো রাইস মিলে প্রতিদিন ৮০০ টাকা চুক্তিতে কাজ করত। নাজমুল অভিযুক্ত
মিজানুরের কাছে ০৬ দিনের মোট ৪৮০০/- টাকা পাওনা হয়। পাওনা টাকা চাওয়ায় নাজমুলের সাথে মিজানুরের দ্বন্দ্ব সৃষ্টি হয়। গত ৩১ অক্টোবর, ২০২৬ তারিখ নাজমুলের পাওনা টাকা দেওয়ার কথা বলে মিজানুর তাকে পুলহাট রুপম মোড়ে আসতে বলে। নাজমুল সেখানে যাওয়া মাত্রই মিজানুরসহ অন্যান্য আসামিরা তাকে মারধর শুরু করে এবং দেশীয় অস্ত্র দিয়ে জখম করে। সেখানে থাকা নাজমুলের পিতা নাজমুলকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক জখম করা হয়। স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। গত ০৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইসলাম উদ্দিন মৃত্যুবরণ করেন। এই ঘটনায়, ভুক্তভোগীর শ্যালক বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১২)। ৪। মামলা দায়েরের পরে আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ও সিপিএসসি, এসআরবি-১, গাজীপুর এবং সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ১৪ নভেম্বর, ২০২৬ তারিখ ০৮.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন মির্জাপুর বাজারে অভিযান পরিচালনা করে দিনাজপুর কোতয়ালী থানার হত্যা মামলার প্রধান আসামি মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করে।
। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে