নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ'ত্যু

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৬:৩৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৬:৩৫:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রবিকুল ইসলাম (৩৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত রবিকুল ইসলাম ওই গ্রামের গনি মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে রবিকুল ইসলাম নিজের অটোরিকশার চার্জার খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একজন অটোরিকশাচালকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]