রাষ্ট্রদ্রোহে মা'ম'লা'য় এসপি জাহাঙ্গীর ৪ দিনের রি'মা'ন্ড

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৫:১৬:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৫:১৮:০৬ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা 

রাষ্ট্রদ্রোহের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। শনিবার রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলাটি নথিভুক্ত করা হয়। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা দায়ের করা হয়। এরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগের কেন্দ্রে রয়েছে জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তা। এজাহারে বলা হয়েছে, ওই বার্তায় ডিসেম্বরে জনগণকে ‘মৌমাছির মতো’ মাঠে নামার কথা উল্লেখ করেন তিনি। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে নামার প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার কথাও লেখেন। বার্তার শেষাংশে বাংলাদেশকে ‘উদ্ধার’ করার কথা বলা হয়। এর আগে গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে হেফাজতে নিয়ে তার দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্তও চলছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম তদন্ত করছেন। মামলাটি তদন্ত করবে পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট। জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি কারাগারে রয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]