রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
মোঃআইয়ুব চৌধুরী রাজস্থলী উপজেলা সদরের আমছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। আগুনে পুড়ে বসতঘরসহ পরিবারের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল ছাই হয়ে গেছে। এ ঘটনায় বাড়ির মালিকসহ ক্ষতিগ্রস্তদের আনুমানিক ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িটির মালিক রাজস্থলী উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির এক ভাড়াটিয়া সকালে রান্না শেষে ঘর থেকে বের হয়ে কাজে যান। এর কিছুক্ষণ পর তাঁর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে আগুনে পুড়ে পুরো বাড়িটি ছাই হয়ে যায়। রাজস্থলী ফায়ার স্টেশনের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। বাড়িটি পুরোনো বেড়া ও টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে পাশের অন্য কোনো বাড়িতে আগুন ছড়িয়ে পড়েনি। ক্ষতিগ্রস্ত
পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্নিকাণ্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার ও বাড়ির মালিকের মিলিয়ে আনুমানিক ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মুখে পড়েছে।