রাবি প্রতিনিধি
,লামিছা রহমান দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষকবৃন্দ। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শিক্ষকরা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ ২০২৪
সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। সেই পতিত শক্তি যদি আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করে, তাহলে দেশের মানুষ তা কখনোই হতে দেবে না। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষ আগে যেমন ঐক্যবদ্ধ ছিল, এখনো যেকোনো ধরনের নাশকতা রুখে দিতে আমরা প্রস্তুত আছি। ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, বাংলাদেশে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে প্রতিবাদের চর্চা গড়ে উঠেছে। বাংলাদেশের নেতৃত্বে থাকা শেখ হাসিনার পতন হয়েছে। এর মধ্য দিয়ে ১৭ বছরের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, বাংলাদেশে যেন এমন পরিস্থিতি দ্বিতীয়বার ফিরে না আসে, সে বিষয়ে সচেতন থাকা। তাহলে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। অন্যথায়, ১৭ বছর ধরে যে শক্তি দেশকে অত্যাচার, নিপীড়ন ও শক্তিহীন পরিবেশের দিকে ঠেলে দিয়েছিল, সেই শক্তি আবারও ফিরে আসতে পারে। তিনি আরও বলেন, কেউ যেন কোনো স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিতে না পারে, সড়কে বিস্ফোরণ ঘটাতে না পারে কিংবা কোনো বাসাবাড়িতে আগুন জ্বালিয়ে দিতে না পারে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কেউ যেন কোনো ধরনের অভিযোগ তোলার সুযোগ না পায় এবং দীর্ঘদিন সংগ্রাম করে যারা এই রাষ্ট্রব্যবস্থা তৈরি করেছেন, তাঁদের ওপর যেন কোনোভাবেই অত্যাচার-নির্যাতন না হয়, সে বিষয়েও আমাদের সজাগ থাকতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম বলেন, পৃথিবীর ইতিহাসে অত্যন্ত নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এই সরকার বিভিন্ন মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন সময়ে একটি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। যারা বর্তমানে দেশে অরাজকতা চালাচ্ছে, তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে দেশে আর কোনো অরাজকতা সৃষ্টি হবে না। সাধারণ শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিবাদ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।