যশোরের বাঘারপাড়ায় এসআরবি-৬ এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন মা'দ'ক ব্যবসায়ী গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০২:৪০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০২:৪৩:৩৮ অপরাহ্ন
নিজস্ব* প্রতিবেদক

* যশোরের বাঘারপাড়ায় এসআরবি-৬ এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ নভেম্বর ২০২৬ তারিখ, সকাল ১১:০০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ধলগা বাজার এলাকায় ঢাকা হতে যশোরগামী মহাসড়কে চেকপোষ্ট পরিচলনা করে *ব্লাক হুইস্কি ২৩ বোতল, ব্লো হুইস্কি ৩৬ বোতল, ম্যাকডাওয়েলস লাক্সারি হুইস্কি ৩৬ বোতল* এবং মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন- *১। মোঃ মোক্তার হোসেন (৪৮), পিতা- আব্দুল সাত্তার মল্লিক,* সাং-আরপাড়া, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর, *২। মোঃ রাজজাক মৃধা (৫০) (চালক), পিতা- মোঃ সেকেন্দার আলী,* সাং- গলাচিপা, থানা- পটুয়াখালী, জেলা- পটুয়াখালী। ৩। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে যশোর জেলার বাঘারপাড়া থানায় আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামিদ্বয়কে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্কোয়াড্রন লীডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]