সিরাজদিখানে শিশু ধ'র্ষ'ণ মা'ম'লা'র প্রধান আ'সা'মি গ্রে'প্তা'র, ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অ'ভি'যা'ন সফল

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১২:৩২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১২:৩৪:৪২ অপরাহ্ন
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী শিশু নাজমিন আক্তারকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন ওরফে রাজু (৬০)-কে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় এবং সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ ও সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) রতন বৈরাগীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৫টা ৫০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়।

মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অভিযানে এসআই মো. রিপন খন্দকার, এসআই রুবেল শিকদার, এসআই রাকিবুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। গ্রেপ্তার আনোয়ার হোসেন ওরফে রাজু মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী খারাকান্দি গ্রামের বাসিন্দা। পুলিশের এ দ্রুত অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]