খুলনার রূপসায় এসআরবি-৬ এর মা'দ'ক বি'রো'ধী বিশেষ অ'ভি'যা'নে ই'য়া'বা'স'হ দুইজন মা'দ'ক কারবারি গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১১:৪৫:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় এসআরবি-৬ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার ১। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ১৪ নভেম্বর ২০২৬ ইং তারিখ, বিকেল ১৬:৩০ ঘটিকার সময় গোপন

সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৪ পিচ ইয়াবাসহ আসামি *১। মোঃ আব্দুল কুদ্দুস (৪৭), পিতা: আব্দুল গাফফার,* সাং: পশ্চিম রমজানপুর বউ বাজার, থানা: রূপসা, জেলাঃ খুলনাকে গ্রেফতার করে। একই তারিখ সন্ধ্যা ১৮:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতি ইউনিয়নের দেয়াড়া এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৫৮ পিচ ইয়াবাসহ আসামি *জুয়েল শেখ (২১), পিতা: ইসরাফিল শেখ,* সাং: দেয়াড়া, থানা: রূপসা, জেলাঃ খুলনাকে গ্রেফতার করে। 

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]