ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১২:৪৬:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১২:৪৭:২১ পূর্বাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (বাসেড)’। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাসেডের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন। সংগঠনের সভাপতি আরাফাত হাসানের সভাপতিত্বে ও আসাদুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবু হানিফ সিরাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহসভাপতি মহসিন কবির সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এ ছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও বাসেডের উপদেষ্টা বশিরুল ইসলাম, বাসেডের সাবেক সভাপতি আইয়ুব সরকার ও গোলাম হোসেন খান,

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ সরদার, ছাত্রবিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, সিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সাত্তার সরকার লিটন, বিএসএ সভাপতি আলীম ভূঁইয়া এবং ছাত্রদল নেতা রহমতুল্লাহ। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের হাত দিয়ে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]