ভালোবাসার টানে কেরালা থেকে পীরগঞ্জে ভারতীয় তরুণী

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১২:২৯:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১২:৩১:৩৬ পূর্বাহ্ন
পেয়ার আলী, বিশেষ প্রতিনিধি:

ভালোবাসার টানে ভারতের কেরালা থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। ভিনদেশি তরুণীর আসার খবর ছড়িয়ে পড়ায় তাঁকে এক নজর দেখতে প্রতিদিন স্বামী মাসুদ রানার বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী। জানা যায়, ২০২১ সালের শেষ দিকে জীবিকার তাগিদে দুবাই যান মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতে আসেন কেরালার তরুণী অশ্বিনী। সেখান থেকেই দুজনের পরিচয়, ঘনিষ্ঠতা এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসুদ রানা বলেন, একে অপরকে ভালোবেসে তাঁরা দুবাইয়ের আদালতে বিয়ে করেন। এরপর বাসা ভাড়া নিয়ে দুবাইতে প্রায় দুই বছর ধরে সংসার করছেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। পরে অশ্বিনী ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে স্বামীর বাড়িতে ওঠেন। অশ্বিনী বলেন, “পরিচয় থেকে ভালো লাগা, এরপর ভালোবাসা” — দুজনের পছন্দের ভিত্তিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। তাঁর পরিবার সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। স্বামীর পরিবারের সদস্যরাও তাঁকে আপন করে নিয়েছেন। রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি। শ্বশুরবাড়ির

সবাইকে তিনি ‘খুব ভালো মানুষ’ বলে উল্লেখ করেন। রানার মা বলেন, দুবাইয়ে কাজ করার সময় তাঁর ছেলের সঙ্গে ভারতের এই তরুণীর পরিচয় ও প্রেম হয়। পরে তাঁরা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবার সম্পর্কটি মেনে নিয়েছে। ছেলে ও ছেলের বউ এখন বাড়িতেই আছেন। পুত্রবধূকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছেন বলে জানান তিনি। তাঁর ভাষ্য, অশ্বিনী ‘ইসলাম ধর্ম’ গ্রহণ করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]