রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৮:৪৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৮:৫২:১৮ অপরাহ্ন
প্রশিক্ষণ মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

 প্রকৌশল শিক্ষার মান যাচাই, অ্যাক্রেডিটেশনের শর্ত পূরণ এবং নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণের বিষয় ছিল বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩: রিকয়ারমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। প্রশিক্ষণে নতুন ম্যানুয়ালের বিভিন্ন শর্ত, প্রকৌশল শিক্ষা কার্যক্রমের মূল্যায়ন পদ্ধতি, অ্যাক্রেডিটেশনের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রমাণ সংরক্ষণ, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত মানদণ্ড বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও বিএইটিইর আন্তর্জাতিক সম্পর্ক ও শিল্প সংযোগ বিভাগের পরিচালক ড. সাদিদ মুনির।

তিনি উপস্থিত ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকদের নতুন ম্যানুয়ালের শর্তাবলি এবং সেগুলো বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন এবং বিভিন্ন অনুষদের ডিনরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও অধ্যাপকরা অংশ নেন।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]