নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:
মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগরে আওলাদে গাউছুল আজম দস্তগীর হজরত সৈয়দ আবুল ওলা (সৈয়দ সাহেব) (রহ.)-এর মাজার প্রাঙ্গণস্থ বাড়িতে ৩জমাদিউস সানি খতমে কুরআন, মিলাদ, জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় হাফেজগণ পৃথকভাবে পবিত্র কুরআন শরিফের এগারো বার খতম সম্পন্ন করেন। মাহফিলে সৈয়দ সাহেব (রহ.) মাজারের সাজ্জাদানশীন হজরত সৈয়দ
ফখরুদ্দিন বলেন, মুমিন জীবনের মূল লক্ষ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও তাঁর রহমত লাভ। এ জন্য কুরআন ও রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে তা ব্যক্তিজীবনে প্রতিফলিত করতে হবে। সিরাতে মুস্তাকিমের ওপর অবিচল থেকে কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনাই মুমিনের প্রকৃত সফলতা। আত্মশুদ্ধি, তাকওয়া ও রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সাধনায় প্রত্যেককে সচেষ্ট হতে হবে।
মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।